শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ৫০০ ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক চাঁদপুরে আত্মগোপনে থাকা একই পরিবারের ৪ সদস্যকে উদ্ধার ইসলামী আন্দোলন বাংলাদেশের দাউদকান্দি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা চট্টগ্রামের পটিয়া থেকে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যদের গ্রেপ্তার চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম নেপালে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন, নিখোঁজ প্রায় ৪০০ পর্যটক চাঁদপুরে পাঁচ ছাগল জবাই করে চুরির চেষ্টা, একজন আটক চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড সখিপুরে ধর্ষণের অভিযোগ, যুবককে বিয়ের দাবিতে তরুণীর অনশন নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

চাঁদপুরে আত্মগোপনে থাকা একই পরিবারের ৪ সদস্যকে উদ্ধার

মোঃ আরিফুর রহমান সাগর / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে আত্মগোপনে থাকা একই পরিবারের চার সদস্যকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) ভোর ৫টার দিকে চট্টগ্রামের পটিয়া থানাধীন দলঘাট দাশপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবুল কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অনুসন্ধান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে। পরে অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা চার সদস্যকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চাঁদপুর সদর মডেল থানায় পিন্টু দাস, তার স্ত্রী রিমি দে এবং তাদের দুই সন্তান নিখোঁজ থাকার বিষয়ে স্বজনদের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ওই জিডির সূত্র ধরে পুলিশ অনুসন্ধান চালিয়ে তাদের আত্মগোপনে থাকার বিষয়টি নিশ্চিত করে এবং পরে চট্টগ্রামের পটিয়া থেকে চারজনকে উদ্ধার করে।

উদ্ধারকৃতরা হলেন— পিন্টু দাস (৪০), পিতা সুনিল কুমার দাস ও মাতা কাঞ্চন বালা; তার স্ত্রী রিমি দে (৩৬), পিতা রবী চন্দ্র দে ও মাতা ঝর্না দে; এবং তাদের দুই সন্তান পিয়ম দাস ও রুপন দাস (১০)।

তাদের সবার ঠিকানা— বকুলতলা, চৌদ্দ কো., ডাকঘর চাঁদপুর, থানা চাঁদপুর সদর, জেলা চাঁদপুর।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ সংক্রান্ত জিডির অনুসন্ধানের অংশ হিসেবে তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...