সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কচুয়ায় এডভোকেট হেলাল গ্রেপ্তার রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুই কিশোর গ্রেপ্তার নীলফামারীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৮ স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল হাইমচর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার চাঁদপুরে পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ, নিষেধাজ্ঞার মধ্যেই বাউন্ডারি নির্মাণের অভিযোগ চাঁদপুরে ১৬.৫০ শতক পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, জবরদখলের অভিযোগ বড়লেখা সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ৫০০ ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

চাঁদপুরে পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ, নিষেধাজ্ঞার মধ্যেই বাউন্ডারি নির্মাণের অভিযোগ

হিলশা নিউজ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট বাজার এলাকার মন্নান মালের বাড়িতে পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে।

এরই মধ্যে আদালতে মামলা চলমান থাকা এবং সংশ্লিষ্ট সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা থাকার দাবি সত্ত্বেও সেখানে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২৯ আগস্ট) দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, মন্নান মালের বোনদের পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, ওই সম্পত্তি তাদের ভাগিনাদের বুঝিয়ে না দিয়ে মন্নান মাল ও তার পরিবারের সদস্যরা দখলে রেখেছেন।

শনিবার ওই সম্পত্তিতে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু হলে মন্নান মালের পরিবারের সদস্যদের সঙ্গে তার ভাগিনা ও ফুফাতো ভাইদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে মন্নান মালের মেয়েদের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্মাণকাজ বন্ধ করে দেয়।

পরে পুলিশ উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আইনগতভাবে বিষয়টি সমাধানের পরামর্শ দেয়। একই সঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার জন্য বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তি বুঝিয়ে না দিয়ে অন্যত্র সম্পত্তি দখল ও বিক্রির ঘটনা ঘটেছে। এ বিষয়ে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

তাদের আরও দাবি, পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তি নিয়ে চাঁদপুর আদালতে বর্তমানে মোট চারটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে বিএস রেকর্ড সংশোধন-সংক্রান্ত একটি মামলা এবং পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তি বুঝিয়ে না দিয়ে অন্যত্র সম্পত্তি বিক্রির অভিযোগে দলিল বাতিলের জন্য আরও তিনটি মামলা রয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রাপ্য পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে মন্নান মাল বা তার পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...