শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফরিদগঞ্জে আমনের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন, বাম্পার ফলনের আশায় চাষিরা চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু চাঁদপুরে নজরুল সংগীত প্রতিযোগিতায় মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত তিন শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা চাঁদপুরে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! দুই মাসের নাবিহানের বিদায়ে শোকাহত পরিবার চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই নতুন ঘর, দুই সন্তানকে নিয়ে দিশেহারা পপি বেগম মতলব দক্ষিণে বিদ্যালয়ে চার দিন ধরে লাইট-ফ্যান চালু, বিদ্যুৎ অপচয় ও অগ্নিকাণ্ডের ঝুঁকির অভিযোগ কচুয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

চাঁদপুরে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক বিভাগের অভিযান

হিলশা নিউজ ডেস্ক / ১৩০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর

চাঁদপুরে মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানঘর ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক বিভাগ।

সোমবার (২৪ আগস্ট) চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়ক এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও সড়ক বিভাগের প্রধান ইউসুফ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে মহাসড়ক ও সড়কের জায়গা দখল করে নির্মাণ করা বিভিন্ন দোকানঘরসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা গড়ে ওঠায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ছিল বলে স্থানীয়রা জানান।

সড়ক বিভাগের সংশ্লিষ্টরা জানান, সড়ক ও মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের কারণে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে সড়কের জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা সড়ক ও মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা পুনরায় গড়ে উঠতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...