বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন রোধে চাঁদপুরে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর উপজেলার নানুপুর সুইচ গেট এলাকায় এ অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পরিবহন ও সরবরাহ প্রতিরোধ করা।
এ সময় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান ও অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...