বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাইমচরে বিদ্যালয় মাঠে মাটি ভরাটের কাজ উদ্বোধন চাঁদপুর শহরে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য ১০ দিন ধরে নিখোঁজ নারী অপহরণের চেষ্টায় ভুয়া সিআইডির ৭ সদস্য আটক, উদ্ধার খেলনা পিস্তল ও মাইক্রোবাস উত্তর দিঘলদী-ডাকঘর সড়কের কাটা গাছ জব্দ করল উপজেলা প্রশাসন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খত্‌মে নবুওয়াত জামে মসজিদে দোয়া মাহফিল জৈনপুর এক্সপ্রেস আবারও দুর্ঘটনার কবলে, আতঙ্কিত যাত্রীরা প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে যুবক আটক, তরুণী উদ্ধার চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম হাইমচরের নবাগত ইউএনও ও ওসির সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট

হিলশা নিউজ ডেস্ক / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন রোধে চাঁদপুরে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা রেলক্রসিং এলাকায় এ অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন প্রতিরোধের পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার করা।

অস্থায়ী চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...