শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম মাদক ছাড়া না হলে বাবুরহাট ছাড়ো মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ চাঁদপুরে ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড পশ্চিম দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদগঞ্জে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা হাজীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে যুবকের এক মাসের কারাদণ্ড শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় আক্তার হোসেন মাঝির নাম কল্যাণপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন মতলব দক্ষিণে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম

হিলশা নিউজ ডেস্ক / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাইতুল মুমতায জামে মসজিদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জুমার নামাজের সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মাদকদ্রব্যের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

এ সময় মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে জুমার নামাজের পর উপস্থিত মুসল্লিদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...