মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়ক ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওপর স্থাপন করা অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চাঁদপুর সড়ক বিভাগ।
সোমবার (২৪ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং সড়ক বিভাগের প্রধান ইউসুফ আলীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাসড়কের ওপর ও সড়কের জায়গা দখল করে বিভিন্ন দোকানঘরসহ অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কে যানজট ও জনদুর্ভোগ বাড়ছিল।
এ পরিস্থিতিতে সড়ক বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানের মাধ্যমে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানঘর ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
সড়ক বিভাগ জানিয়েছে, মহাসড়ক ও সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...