শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি এলাকায় অভিযান চালিয়ে মো. ইয়াছিন গাজী (২২) নামে এক যুবককে ২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন আশিকাটি গ্রামের গাজী বাড়িতে ইয়াছিন গাজীর নিজ দখলীয় বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মো. ইয়াছিন গাজী (২২) আশিকাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির মো. রফিক গাজীর ছেলে। অভিযানে তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম এবং মিথাইল অ্যামফিটামিনযুক্ত ২ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযান শেষে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াছিন গাজীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সর্বমোট ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
আপনার মন্তব্য প্রদান করুন...