বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম হাইমচরের নবাগত ইউএনও ও ওসির সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ নাটক সমাজের প্রতিচ্ছবি: চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নিরাপদ ও আধুনিক চাঁদপুর গড়ার স্বপ্ন দেখেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন নোয়াখালীতে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জন গ্রেপ্তার জলঢাকায় অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, চালক আহত মতলব দক্ষিণে তরুণের বিরুদ্ধে কিশোরীকে অপহরণের অভিযোগ কুষ্টিয়ায় শতাধিক অবৈধ ইটভাটার মধ্যে আব্দুল খালেকের ইটভাটাই কেন টার্গেটে?

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান

হিলশা নিউজ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি:-

চাঁনখার বাজার মহামায়া বাজার থেকে বাকিলা পর্যন্ত উচ্ছেদ, তিন দিন চলবে অভিযান

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে চাঁদপুর সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। অভিযানের প্রথম দিনে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর শহরের মহামায়া বাজার এলাকা থেকে অভিযান শুরু হয়ে বাকিলা বাজার পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে নির্মাণ করা দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনার কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকাগুলোতে সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, মহাসড়কের দুই পাশের অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশ পাওয়ার পরও অনেকেই স্থাপনা অপসারণ না করায় নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, আপাতত তিন দিন এ অভিযান চলবে। পর্যায়ক্রমে চিহ্নিত সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। অভিযানের প্রথম দিনেই প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর উদ্ধার হওয়া সরকারি জায়গা পুনরায় দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, সড়ক বিভাগের দখলমুক্ত সরকারি জায়গা উদ্ধারে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখা, যানজট কমানো এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...