শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফরিদগঞ্জে আমনের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন, বাম্পার ফলনের আশায় চাষিরা চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু চাঁদপুরে নজরুল সংগীত প্রতিযোগিতায় মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত তিন শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা চাঁদপুরে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! দুই মাসের নাবিহানের বিদায়ে শোকাহত পরিবার চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই নতুন ঘর, দুই সন্তানকে নিয়ে দিশেহারা পপি বেগম মতলব দক্ষিণে বিদ্যালয়ে চার দিন ধরে লাইট-ফ্যান চালু, বিদ্যুৎ অপচয় ও অগ্নিকাণ্ডের ঝুঁকির অভিযোগ কচুয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

চাঁদপুর জেলা গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন ও বৃক্ষরোপণ কর্মসূচি

হিলশা নিউজ ডেস্ক / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

চাঁদপুরে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের চাঁদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং চাঁদপুরকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিতভাবে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...