বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাজীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে যুবকের এক মাসের কারাদণ্ড শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় আক্তার হোসেন মাঝির নাম কল্যাণপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন মতলব দক্ষিণে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড হাইমচরে কিশোরীকে উদ্ধার, নারী ও শিশু নির্যাতন মামলায় দুই আসামি গ্রেপ্তার পুরানবাজার ডিগ্রি কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন উৎসবমুখর পরিবেশে চাঁদপুর সদরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় আক্তার হোসেন মাঝির নাম

হিলশা নিউজ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

স্থানীয় সরকার নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই চাঁদপুর পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। শহরের বিভিন্ন অলিগলি, হাট-বাজার ও চায়ের আড্ডায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা।

এরই মধ্যে মেয়র প্রার্থী হিসেবে বিএনপির নেতা আক্তার হোসেন মাঝির নামও আলোচনায় উঠে এসেছে।

আক্তার হোসেন মাঝি চাঁদপুর পৌর বিএনপির সভাপতি। তিনি সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় তিনি রাজপথের কর্মসূচিতে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর নেতৃত্বে চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মতে, সাংগঠনিক কর্মকাণ্ডে আক্তার হোসেন মাঝির সক্রিয়তা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে দলীয় অঙ্গনে একটি পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তবে শেষ পর্যন্ত তিনি মেয়র পদে প্রার্থী হবেন কি না এবং দলীয়ভাবে তাঁকে মনোনয়ন দেওয়া হবে কি না—তা নির্ভর করবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

চাঁদপুর পৌরসভা নির্বাচন যত এগিয়ে আসবে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জোরালো হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মন্তব্য প্রদান করুন...