বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের পুরানবাজার ডিগ্রি কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ঈমান হোসেনকে অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ ঈমান হোসেন দায়িত্ব গ্রহণের পর কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
অভিভাবকরা বলেন, নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও শিক্ষাবান্ধব উদ্যোগে পুরানবাজার ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রমে আরও গতি আসবে।
একই সঙ্গে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল আরও ভালো করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।
কলেজের শিক্ষার্থীরাও নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেন। তারা আশা করেন, তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম আরও প্রাণবন্ত ও গতিশীল হবে।
এদিকে দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ঈমান হোসেন কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...