বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
মতলব দক্ষিণ থানার পুলিশের তৎপরতা ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে শুভ চন্দ্র দেবনাথকে আটক এবং সুমাইয়া আক্তার ইতিকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক, চৌকস সাব-ইন্সপেক্টর (এসআই) ইমতিয়াজসহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশের দক্ষতা, দ্রুত পদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের ফলে দূরবর্তী এলাকা থেকে শুভ চন্দ্র দেবনাথকে আটক এবং সুমাইয়া আক্তার ইতিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের এমন সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা মতলব দক্ষিণ থানা পুলিশের এমন প্রশংসনীয় ও মানবিক ভূমিকার জন্য ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক, এসআই ইমতিয়াজসহ অভিযানে অংশ নেওয়া সকল পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...