সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফরিদগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও গণসচেতনতামূলক আলোচনা সভা মতলব পৌরসভায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মেয়ে শাহরাস্তিতে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মতলব উত্তরে বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় তিন বছরের শিশুর মৃত্যু মতলব দক্ষিণে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের সব থানায় একযোগে র‍্যালি ও সভা হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদ্রা বাজারে মাদকবিরোধী র‍্যালি ও গণসচেতনতামূলক আলোচনা সভা কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে ডা. শফিকুর রহমানকে জনতার উষ্ণ অভ্যর্থনা গভীর শোক: ওসি মফিজুল ইসলাম সবুজের ইন্তেকাল

ফরিদগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও গণসচেতনতামূলক আলোচনা সভা

হিলশা নিউজ ডেস্ক / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি, আলোচনা সভা ও গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) পল্লীবন্ধু সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে রামপুর খানকায়ে সালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসায় এ মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁদপুরের পক্ষ থেকে কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের করণীয় বিষয়ে বক্তব্য প্রদান ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মু. মিজানুর রহমান, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আল আমিন, ওসি (তদন্ত), ফরিদগঞ্জ থানা।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক, মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীবন্ধু সামাজিক উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. খোরশেদ আলম।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...