বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
মতলব দক্ষিণ প্রতিনিধি।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের তেলী মাছুয়াখাল গ্রামের এক মুসলিম পরিবারের মেয়েকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নারায়ণপুর এলাকার শুভ দেবনাথ নামে এক যুবকের বিরুদ্ধে।
মেয়েটির মা অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাতে শুভ দেবনাথ তার মেয়েকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে শুভ দেবনাথের বক্তব্য জানা যায়নি।
বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মেয়েটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।
আপনার মন্তব্য প্রদান করুন...