বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
মতলব দক্ষিণ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুর পরিষ্কার করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা পুকুরের ময়লা-আবর্জনা অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মনিরা চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সম্পৃক্ত করতেই এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...