বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

মতলব দক্ষিণে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মোঃ আরিফুর রহমান সাগর / ৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুরের মতলব দক্ষিণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১০১ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো. নবীর হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন নয়াকান্দি গ্রামের পল্লিমা প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নয়াকান্দি গ্রামের নবীরের বাড়িতে মো. নবীর হোসেনের নিজ দখলীয় বসতঘরের পূর্ব পাশের শয়নকক্ষ থেকে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা মিথাইল অ্যামফিটামিনযুক্ত ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত Infinix Hot 50 Pro+ মডেলের একটি টাচ মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. নবীর হোসেন নায়েরগাঁও, নয়াকান্দি এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. মফিজ খাঁ ও মৃত মোছা. আয়েশা খাতুনের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/২৬(১) ধারায় মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মো. সোহেল রানা, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...