মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলার আসামি গ্রেপ্তার জৈনপুর ও মতলব এক্সপ্রেসের বিরুদ্ধে অটোচালক-মালিকদের সংবাদ সম্মেলন মতলব দক্ষিণে হাফিজিয়া মাদ্রাসার অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়ে যুব সমাজের দায়িত্ব গ্রহণ। চাঁদপুর সদরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ৪৫৯ অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ যানজট নিরসনে প্রশংসিত চাঁদপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলশা নিউজ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

মতলব প্রতিনিধি:
মতলব সরকারি কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে ঘিরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাইসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনায় কলেজের শিক্ষার্থীরা নজরুলের গান, কবিতা ও অন্যান্য পরিবেশনা উপস্থাপন করেন।

এ সময় পুরো কলেজজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...