বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি: গাইবান্ধায় তিন চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার মতলব দক্ষিণে ২৫ বছরের জমি বিরোধ, বসতবাড়িতে হামলা ও গাছ কাটার অভিযোগ। চাঁদপুরে ৪০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার চাঁদপুরে জব্দকৃত ৩০ কেজি ৭৫ গ্রাম গাঁজা, ৬১০৪ পিস ইয়াবা ও ১১,৭৯০ মিটার কারেন্ট জাল ধ্বংস। পড়ানোর ফাঁকে শিক্ষার্থীর নষ্ট ক্যালকুলেটর মেরামত করে দিলেন শিক্ষক চাঁদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‌্যালি আল-আমীন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ ও মানববন্ধন দর্শনায় মশাল মিছিল: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার মহেশপুরে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মানবিক পৃথিবীর আঁতুড়ঘর ‘মানুষালয়’-এর শুভ উদ্বোধন

হিলশা নিউজ ডেস্ক / ৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
মানবিক পৃথিবীর আঁতুড়ঘর ‘মানুষালয়’-এর শুভ উদ্বোধন

‘আজকের শিশু আগামীর ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জামালপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মানবিক মানুষ গড়ার ব্যতিক্রমী প্রতিষ্ঠান ‘মানুষালয়’। ১৪ আগস্ট (শুক্রবার) বিকেল ৪টায়  প্রতিষ্ঠানটির প্রথম শাখার শুভ উদ্বোধন করা হয়।

উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীতজ্ঞ শেখ সাদি খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি, লেখক ও গবেষক মীর আকরাম উদ্দীন আহম্মদ, কারিকুলাম ডেভেলপমেন্টের সহযোগী অধ্যাপক ডা. সাইদ তালুকদার ভেনাস, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের সার্জন ডা. মুকুল হিমেল, এনটিভির আইটি ম্যানেজার মো. জুলহাস মিয়া, সাংবাদিক ও চলচ্চিত্র বিশ্লেষক আহমেদ তেপান্তর, সাংবাদিক, নাট্যকার ও মিডিয়া কনসালটেন্ট শেখ সেলিম, সাংবাদিক ও নির্মাতা আসাদুজ্জামান আসাদ।

সাংবাদিক ও অভিনেতা তারেক আজিজ নিশোকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মানুষালয়ের অভিভাবক প্রতিনিধি ডা. মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক গোলাম নবী খোকন, মানুষালয় সংগঠনের মতলব উত্তর উপজেলা প্রধান সাংবাদিক মমিনুল ইসলাম।

মানুষালয়ের প্রতিষ্ঠাতা মুরাদ নূর বলেন, একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি প্রতিনিয়ত ; একজন সংস্কৃতিকর্মী হিসেবে আমার দ্বায় থেকেই মানুষালয়’র সৃষ্টি। তাই নিজ জন্মভুমিতেই প্রথম শাখা উদ্বোধন করলাম, স্বপ্ন দেখি দেশের প্রতিটি গ্রামেই একটি করে মানুষালয় তৈরি করবো। এসব কাজ কখনোই একা হয় না; আমি হয়তো উদ্যোগ নিয়েছি, সবার আন্তরিক সহযোগিতা পেলেই সফল হতে পারবো।

প্রধান অতিথি শেখ সাদী খান বলেন, মুরাদ নূর আমার ভাব শিষ্য! তাঁর কিছু পাগলামি আমাকে আনন্দ দেয়। আমিও একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি; কেবল মানুষই পারে মানবিক পৃথিবী তৈরি করতে। তাই মানুষালয়ের মতো নৈতিক শিক্ষার প্রতিষ্ঠান সমাজে অতি জরুরি। মানুষালয়কে সফল করতে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। চমৎকার আতিথিয়েতার জন্য মতলববাসীকে ধন্যবাদ।

অনুষ্ঠানের সভাপতি বলেন, মানুষালয় উদ্বোধনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মামুষালয়’র প্রতিষ্ঠাতা মুরাদ নূরের মা সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিশুদের মাঝে প্রথাগত শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূলবোধ জাগ্রত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, জামালপুর গ্রাম থেকে শুরু হওয়া ‘মানুষালয়’-এর এই মানবিক শিক্ষার আলো ছড়িয়ে পড়বে সারা দেশে।

উল্লেখ্য, ব্যতিক্রমী এই মানবিক শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সুরকার ও সংগীত পরিচালক মুরাদ নূর। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...