মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পড়ালেখার মানোন্নয়ন ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে অভিভাবক সমাবেশ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার গোয়াইনঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার মাদকবিরোধী থিম সং, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল জব্দ চাঁদপুরে ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ২ মাসের কারাদণ্ড মুন্সিগঞ্জে নতুনগাঁও ৬০ পিস ই’য়া’বা’স’হ’গ্রেপ্তার ১ চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ রোগী সেজে চাঁদপুর চক্ষু হাসপাতালে স্বর্ণের চেইন চুরি! জনতার হাতে নারী আটক

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর এলাকার জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুকও রয়েছেন। পুলিশের দাবি, তিনি চক্রটির সর্দার এবং তার বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পাঁচটি নিয়মিত মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ আগস্ট ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানাধীন লালমাই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় গ্রেপ্তার এড়াতে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে আরও তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা ওই রাতে সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পরানপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল লালমাই বাজার এলাকায় অবস্থান নিয়ে ডাকাতি সংঘটিত হওয়ার আগেই তাদের আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১. জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩)
পিতা—মৃত কারী শহিদুল্লাহ, মাতা—মততাজ বেগম।
ঠিকানা—হোসেনপুর (প্রধানিয়া বাড়ি), চাঁদপুর সদর, চাঁদপুর। বর্তমানে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার ছন্দু হোটেলের পশ্চিম পাশে হাবিবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পাঁচটি নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২. মো. মামুন মিজী (৪৫)
পিতা—মৃত কালাম মিজী, মাতা—মৃত হালিমা বেগম।
ঠিকানা—ঢড্ডা (মিজী বাড়ি), হাজীগঞ্জ, চাঁদপুর।

বর্তমানে কচুয়া চৌমুহনী (তালতলা), সদর দক্ষিণ, কুমিল্লা।
৩. মো. কবির ভূঁইয়া (৪০)
পিতা—মৃত বাচ্চু মিয়া, মাতা—ফাতেমা বেগম।
ঠিকানা—সাচইনমেঘ, নোয়াব আলী মুন্সী বাড়ি, ফরিদগঞ্জ, চাঁদপুর।
৪. মো. রবিউল আলম (৩৫)
পিতা—মৃত ধুলুবারি, মাতা—ফাতেমা বেগম।
ঠিকানা—মদনা, চাঁদপুর সদর, চাঁদপুর।
৫. মো. নজরুল ইসলাম (৩৫)
পিতা—আবুল বাশার, মাতা—মনি বেগম।

ঠিকানা—ভাটিয়ালপুর (গাজী বাড়ি), ফরিদগঞ্জ, চাঁদপুর। বর্তমানে শিবপুর (লালমাই বাজার সংলগ্ন ডাক্তার বাড়ি), সদর দক্ষিণ, কুমিল্লায় বসবাস করছিলেন।
উদ্ধার ও জব্দ

অভিযানে তাদের কাছ থেকে একটি লোহার বোল্ট কাটার, একটি সেলাই রেঞ্চ, একটি প্লাস, একটি লোহার রড, দুটি কাঠের বাটযুক্ত কিরিজ, একটি কাঠের বাটযুক্ত হাসুয়া, একটি কালো রঙের কাপড়ের ব্যাগ, একটি নীল রঙের পিকআপ গাড়ি এবং একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদন: মো. আরিফুর রহমান সাগর

আপনার মন্তব্য প্রদান করুন...