বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

চাঁদপুরে মাদকবিরোধী থিম সং, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

হিলশা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের আয়োজনে ১৮ আগস্ট ২০২৬ তারিখে মাদকবিরোধী থিম সং, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ সালে প্রস্তুতকৃত মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

পরে মাদকবিরোধী আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।

আপনার মন্তব্য প্রদান করুন...