বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুর-রায়পুর মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায় হাইস গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে ধানুয়া বাজারের দিগলদি রোডের মাথায় একটি স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওই স্থানে হাইস গাড়ি ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইস গাড়ির দুই যাত্রী এবং পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও তাদের সর্বশেষ শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও হতাহতের বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...