বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাচারে কচুয়া থানা পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা জীবনসঙ্গী হারিয়ে নিজ বাড়ি থেকে বিদায় নিলেন দীপু মনি বিদ্যুৎ সাশ্রয়ে চাঁদপুরে কঠোর অভিযান, রাত ৮টার পর দোকান খোলা রাখায় শাস্তি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিএনপির কোনো দলীয় সমর্থন নেই চাঁদপুরে নাসির উদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ব্রেকিং নিউজ | ফরিদগঞ্জে আলোচিত ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে আটক কচুয়ায় ৮১৮ পিস ইয়াবা ও ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৫ জন আটক চাঁদপুরে এক ব্যক্তির চুল কাটার বিল আড়াই হাজার টাকা আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতে ফরিদগঞ্জে ৫ মাদক কারবারির বিভিন্ন মেয়াদে সাজা বাবার মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দীপু মনির মেয়ে

বিদ্যুৎ সাশ্রয়ে চাঁদপুরে কঠোর অভিযান, রাত ৮টার পর দোকান খোলা রাখায় শাস্তি

হিলশা নিউজ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা সদর উপজেলার স্টেডিয়াম রোড, হাজী মহসিন রোড, বিপণীবাগ, ছায়াবাণীর মোড়, চিত্রলেখার মোড়, জোড়পুকুর পাড়, মোলহেড, কালীবাড়ি, পুরান বাজার, নতুন বাজার, পাল বাজার, ষোলঘর, ওয়্যারলেস ও বাবুরহাটসহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহযোগিতায় অভিযান চালানো হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা রাখার বিধান রয়েছে।

অভিযানের সময় কয়েকটি শপিং মলের কিছু স্টল রাত ৮টার পরও খোলা পাওয়া যায়। এ সময় সরকারি আদেশ অমান্যের দায়ে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী সংশ্লিষ্টদের অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

এছাড়া কয়েকটি হাসপাতাল ও খাবারের দোকানে অতিরিক্ত বাতি এবং বিলবোর্ডের আলো জ্বলতে দেখা যায়। সংশ্লিষ্টদের বিলবোর্ডের আলো বন্ধ রাখা এবং প্রয়োজন অনুযায়ী পরিমিতভাবে বাতি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।

এর আগে কঠোরভাবে সতর্ক করা সত্ত্বেও যেসব প্রতিষ্ঠান পরবর্তীতে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরও দোকান খোলা রাখে, সেসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...