শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
চাঁদপুর পৌরসভার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন অটোবাইক চালকরা। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিভিন্ন ধরনের মামলা দিয়ে গাড়ি জব্দ ও চালক-মালিকদের হয়রানির অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, পৌর প্রশাসন, স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন মামলায় অটোবাইক জব্দ করা হচ্ছে। এতে চালক ও গাড়ির মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
এ ধরনের হয়রানি বন্ধ, জব্দ করা গাড়ি ছেড়ে দেওয়া এবং অটোবাইক চালকদের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধের দাবিতে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় অটোবাইক চালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, আইন মেনে যানবাহন পরিচালনার সুযোগ দিয়ে অযথা হয়রানি বন্ধ করতে হবে।
বিক্ষোভের কারণে পৌরসভা এলাকার সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...