শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জোরারগঞ্জে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩ মন্ত্রিসভায় যোগ হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে অধ্যাপক মুহাম্মদ বেদারুল আলম ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভা চাঁদপুরের কোড়ালিয়ায় গাঁজা ব্যবসায়ী শাকিলের বাসায় অভিযান, টয়লেট থেকে মাদক উদ্ধার সিএমপির পাঁচলাইশ থানার অভিযানে ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেপ্তার ৬ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁদপুর পৌরসভার সামনে অটোবাইক চালকদের সড়ক অবরোধ, হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

চাঁদপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভা

হিলশা নিউজ ডেস্ক / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

চাঁদপুর সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন’ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নাগরিকদের ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পাশাপাশি নাগরিক সমাজ, গণমাধ্যম, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সামাজিক আন্দোলন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় সনাক ও টিআইবির বিভিন্ন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী উদ্যোগের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

সচেতন নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...