রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
আজ শনিবার (২২ আগস্ট) সকালে চাঁদপুরের দগরপুর এলাকায় একটি জৈনপুর পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কটি অনেকটা ফাঁকা থাকায় যানবাহন চলাচল কম ছিল।
এ সময় জৈনপুর পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আপনার মন্তব্য প্রদান করুন...