রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রবিবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কল্যাণপুর ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা শেষে র‍্যালি ওসমানীনগরে সিএনজি ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ হিলশা নিউজ ডটকম থেকে আপনাদের স্বাগতম। চাঁদপুরে এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখা। শনিবার বিকেলে উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, জুয়া, কিশোর গ্যাং প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। এতিম ছাত্রদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষ রোপন ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা, টাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১ সিলেট সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় জিরা, ব্লেড ও কম্বল জব্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দগরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর পরিবহন রাস্তার পাশে পড়ে গেল, হতাহত নেই জোরারগঞ্জে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

এতিম ছাত্রদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষ রোপন

মোঃ আরিফুর রহমান সাগর / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার আয়োজনে মাসব্যাপী মাদক-জুয়া ও কিশোর গ্যাং অপরাধীদের

প্রতিরোধকল্পে জনসচেতনামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে চলেছে। শনিবার ( ২২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এ বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজীর পরিচালনায় বৃক্ষ রোপনে অংশ নেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সিনিয়র কার্যকরী সদস্য মোঃ আবদুল গনি, সদস্য মোঃ আরিফুর রহমান সাগর, মোঃ রাব্বী ঢালী ও বোরহান সাইফ, আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মাওলানা মোঃ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এতিমখানার ছাত্র মোঃ রায়হান খান।

অনুষ্ঠানে মাদক জুয়া কিশোর গ্যাং ও বৃক্ষরোপন এবং নিরাপদ সড়ক বিষয়ক গুরুত্বরোপ করে আলোচনা করেন অতিথিবৃন্দ।

ছবির ক্যাপশন।। এতিম ছাত্রদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা নেতৃবৃন্দ বৃক্ষরোপণ করছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...