মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা এমপি মহোদয়ের বিশেষ অনুরোধ। চাঁদপুরে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক বিভাগের অভিযান ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেপ্তার হাইমচরে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ, বিদায়ী ইউএনওকে সংবর্ধনা চাঁদপুরে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান, আঞ্চলিক মহাসড়কের অবৈধ স্থাপনা অপসারণ চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম বাবুরহাট-মতলব সড়কের মাথায় সিএনজি স্ট্যান্ড, দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা মতলব উত্তরে চালের বস্তা চুরি করতে গিয়ে চোর আটক জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন গ্রেপ্তার

ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ হুমায়ুন কবির-২, এএসআই মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানাধীন কাছিয়ারা এলাকার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৬ আগস্ট চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ আছমা ও আমেনা নামে আপন দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...