মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা এমপি মহোদয়ের বিশেষ অনুরোধ। চাঁদপুরে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক বিভাগের অভিযান ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেপ্তার হাইমচরে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ, বিদায়ী ইউএনওকে সংবর্ধনা চাঁদপুরে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান, আঞ্চলিক মহাসড়কের অবৈধ স্থাপনা অপসারণ চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম বাবুরহাট-মতলব সড়কের মাথায় সিএনজি স্ট্যান্ড, দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা মতলব উত্তরে চালের বস্তা চুরি করতে গিয়ে চোর আটক জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন গ্রেপ্তার

চাঁদপুরে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক বিভাগের অভিযান

হিলশা নিউজ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর

চাঁদপুরে মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানঘর ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক বিভাগ।

সোমবার (২৪ আগস্ট) চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়ক এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও সড়ক বিভাগের প্রধান ইউসুফ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে মহাসড়ক ও সড়কের জায়গা দখল করে নির্মাণ করা বিভিন্ন দোকানঘরসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা গড়ে ওঠায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ছিল বলে স্থানীয়রা জানান।

সড়ক বিভাগের সংশ্লিষ্টরা জানান, সড়ক ও মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের কারণে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে সড়কের জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা সড়ক ও মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা পুনরায় গড়ে উঠতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...