বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম হাইমচরের নবাগত ইউএনও ও ওসির সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ নাটক সমাজের প্রতিচ্ছবি: চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নিরাপদ ও আধুনিক চাঁদপুর গড়ার স্বপ্ন দেখেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন নোয়াখালীতে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জন গ্রেপ্তার জলঢাকায় অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, চালক আহত মতলব দক্ষিণে তরুণের বিরুদ্ধে কিশোরীকে অপহরণের অভিযোগ কুষ্টিয়ায় শতাধিক অবৈধ ইটভাটার মধ্যে আব্দুল খালেকের ইটভাটাই কেন টার্গেটে?

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়: মতলব উত্তরে গ্রেফতার ৩

হিলশা নিউজ ডেস্ক / ৫০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে প্রেমিক যুগলকে পথরোধ করে জিম্মি, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ফরাজীকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার রাতে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবক তার প্রেমিকাকে নিয়ে ফরাজীকান্দি ওয়েশিয়া দরবার শরিফ জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন। পথে মেজবাহ উদ্দিন, গোলাম হাবিব সুজন, জিসান মাহমুদ, আরিফুর রহমান ও সোলেমানসহ কয়েকজন তাদের পথরোধ করে জিম্মি করেন।

পরে তাদের স্থানীয় শিকদার বাড়ির একটি ঘরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে ভুক্তভোগী যুবক বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা পরিশোধ করেন।

বাকি টাকার জামানত হিসেবে তার ব্যবহৃত মোবাইল ফোন রেখে ভয়ভীতি দেখিয়ে প্রেমিক যুগলকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...