বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) শাহরাস্তি থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।
আপনার মন্তব্য প্রদান করুন...