বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
“আমি প্রতিটি মুহূর্তে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক চাঁদপুরের স্বপ্ন দেখি”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁদপুর পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন।
তিনি বলেন, একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগরী গড়ে তুলতে হলে জনগণের প্রত্যাশা ও নাগরিক সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চাঁদপুরকে একটি বাসযোগ্য ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আলহাজ্ব মোশারফ হোসাইন আরও বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্নতা, নাগরিক নিরাপত্তা, পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি চাঁদপুর পৌরসভাকে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভায় রূপান্তর করাই তাঁর লক্ষ্য।
আপনার মন্তব্য প্রদান করুন...