শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফরিদগঞ্জে আমনের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন, বাম্পার ফলনের আশায় চাষিরা চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু চাঁদপুরে নজরুল সংগীত প্রতিযোগিতায় মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত তিন শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা চাঁদপুরে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! দুই মাসের নাবিহানের বিদায়ে শোকাহত পরিবার চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই নতুন ঘর, দুই সন্তানকে নিয়ে দিশেহারা পপি বেগম মতলব দক্ষিণে বিদ্যালয়ে চার দিন ধরে লাইট-ফ্যান চালু, বিদ্যুৎ অপচয় ও অগ্নিকাণ্ডের ঝুঁকির অভিযোগ কচুয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম

হিলশা নিউজ ডেস্ক / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন রোধে চাঁদপুরে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর উপজেলার নানুপুর সুইচ গেট এলাকায় এ অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পরিবহন ও সরবরাহ প্রতিরোধ করা।

এ সময় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান ও অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...