বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সখিপুরে ধর্ষণের অভিযোগ, যুবককে বিয়ের দাবিতে তরুণীর অনশন নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি হাইমচরে বিদ্যালয় মাঠে মাটি ভরাটের কাজ উদ্বোধন চাঁদপুর শহরে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য ১০ দিন ধরে নিখোঁজ নারী অপহরণের চেষ্টায় ভুয়া সিআইডির ৭ সদস্য আটক, উদ্ধার খেলনা পিস্তল ও মাইক্রোবাস উত্তর দিঘলদী-ডাকঘর সড়কের কাটা গাছ জব্দ করল উপজেলা প্রশাসন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খত্‌মে নবুওয়াত জামে মসজিদে দোয়া মাহফিল জৈনপুর এক্সপ্রেস আবারও দুর্ঘটনার কবলে, আতঙ্কিত যাত্রীরা প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে যুবক আটক, তরুণী উদ্ধার

উত্তর দিঘলদী-ডাকঘর সড়কের কাটা গাছ জব্দ করল উপজেলা প্রশাসন

হিলশা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মতলব দক্ষিণ প্রতিনিধি:

অবশেষে চাঁদপুরের মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর দিঘলদী জোড়পুল থেকে ডাকঘর সড়কের পাশে কেটে ফেলা গাছগুলো জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত গাছগুলো পৌরসভার হেফাজতে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম।

জানা গেছে, উপজেলা সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় মতলব পৌরসভার মধ্যম দিঘলদী গ্রামের হান্নান সরকার গং দীর্ঘ ৬০ বছরের জন্য ওই সড়কের পাশে গাছ লাগানোর লিজ নেন। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়াই লিজগ্রহীতারা সড়কের পাশে রোপণ করা গাছ বিক্রি ও কেটে ফেলেন।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান চালিয়ে কাটা গাছগুলো জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত গাছগুলো মতলব পৌরসভার হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

আপনার মন্তব্য প্রদান করুন...