বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ১০ নম্বর ছোট লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বেহাল অবস্থার অবসানে মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিদ্যালয় মাঠটি চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা ও পূর্বনির্দেশনা অনুযায়ী মাঠে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়।
মাটি ভরাটের কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এ উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচলের দুর্ভোগ কমার পাশাপাশি স্থানীয় জনগণেরও দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য প্রদান করুন...