বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেপালে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন, নিখোঁজ প্রায় ৪০০ পর্যটক চাঁদপুরে পাঁচ ছাগল জবাই করে চুরির চেষ্টা, একজন আটক চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড সখিপুরে ধর্ষণের অভিযোগ, যুবককে বিয়ের দাবিতে তরুণীর অনশন নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি হাইমচরে বিদ্যালয় মাঠে মাটি ভরাটের কাজ উদ্বোধন চাঁদপুর শহরে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য ১০ দিন ধরে নিখোঁজ নারী অপহরণের চেষ্টায় ভুয়া সিআইডির ৭ সদস্য আটক, উদ্ধার খেলনা পিস্তল ও মাইক্রোবাস উত্তর দিঘলদী-ডাকঘর সড়কের কাটা গাছ জব্দ করল উপজেলা প্রশাসন

চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

মোঃ আরিফুর রহমান সাগর / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর :

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন জে এম সেনগুপ্ত রোডের মিনি মাট সেন্টারের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড (চৌধুরী মঞ্জিল) এলাকার মৃত দুলাল মুন্সির ছেলে মহসিন মোল্লা (৩৫) এবং চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর মধ্যবালিয়া ইউনিয়নের বালিয়া (মাঝিবাড়ি) এলাকার মৃত খলিল গাজীর ছেলে মো. হামিদ গাজী (৪৬)।

অভিযানকালে তাদের কাছ থেকে মিথাইল অ্যামফিটামিনযুক্ত মোট ৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সর্বমোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মামলার প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...