বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিসাগ্রাম এলাকায় দুলাল গাজীর পাঁচটি ছাগল জবাই করে চুরি করে নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলগুলো জবাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হন। তবে এ সময় অপর দুইজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিকে স্থানীয়দের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মন্তব্য প্রদান করুন...