শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে চাঁদপুরে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা এলাকার বাইতুল ইমাম জামে মসজিদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জুমার নামাজের সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মাদকদ্রব্যের ভয়াবহতা, মাদকের ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণের করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
পরে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...