শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ৫০০ ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক চাঁদপুরে আত্মগোপনে থাকা একই পরিবারের ৪ সদস্যকে উদ্ধার ইসলামী আন্দোলন বাংলাদেশের দাউদকান্দি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা চট্টগ্রামের পটিয়া থেকে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যদের গ্রেপ্তার চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম নেপালে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন, নিখোঁজ প্রায় ৪০০ পর্যটক চাঁদপুরে পাঁচ ছাগল জবাই করে চুরির চেষ্টা, একজন আটক চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড সখিপুরে ধর্ষণের অভিযোগ, যুবককে বিয়ের দাবিতে তরুণীর অনশন নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া থেকে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যদের গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ তার পরিবারের সদস্যদের চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সদর মডেল থানায় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) লুৎফুর রহমান। তিনি পিন্টু দাসসহ তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ।

পুলিশ জানায়, পিন্টু দাসসহ তার পরিবারের সদস্যরা আত্মগোপনে ছিলেন। তাদের অবস্থান শনাক্তের পর চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...