সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কচুয়ায় এডভোকেট হেলাল গ্রেপ্তার রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুই কিশোর গ্রেপ্তার নীলফামারীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৮ স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল হাইমচর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার চাঁদপুরে পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ, নিষেধাজ্ঞার মধ্যেই বাউন্ডারি নির্মাণের অভিযোগ চাঁদপুরে ১৬.৫০ শতক পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, জবরদখলের অভিযোগ বড়লেখা সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ৫০০ ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

চাঁদপুরে ১৬.৫০ শতক পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, জবরদখলের অভিযোগ

হিলশা নিউজ ডেস্ক / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধনপদ্দি গ্রামে ১৬.৫০ শতক পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সম্পত্তির একাংশের ক্রেতাদের দখল বুঝিয়ে না দিয়ে পুরো জমি এককভাবে দখলে রাখার অভিযোগ উঠেছে আব্দুল মন্নান মাস্টারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, হাসিম হাওলাদার গংয়ের পৈতৃক ১৬.৫০ শতক সম্পত্তি বিক্রির প্রস্তাব দেওয়া হলে চারজন ক্রয় সূত্রে ওই সম্পত্তির মালিকানা অর্জন করেন। এর মধ্যে আব্দুল মন্নান মাস্টার দলিলমূল্যে ১০.৫০ শতক জমি ক্রয় করেন এবং পরবর্তীতে রেকর্ডে ১১ শতক জমি উল্লেখ করা হয়।

অন্যদিকে, বাকি ৫.৫০ শতক জমি ক্রয় করেন তিনজন—সুমন পাটোয়ারী, রাজ্জাক মৃধা ও বিল্লাল হোসেন মিজি। অভিযোগ রয়েছে, জমি ক্রয়ের পরও ওই তিন ক্রেতাকে তাদের ক্রয়কৃত ৫.৫০ শতক জমির দখল বুঝিয়ে না দিয়ে আব্দুল মন্নান মাস্টার পুরো ১৬.৫০ শতক জমি নিজের দখলে রেখেছেন।

ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে মূল মালিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বরং দীর্ঘদিন ধরে মন্নান মাস্টার একক আধিপত্য বিস্তার করে আসছেন এবং বাকি তিন ক্রেতাকে জমির দখল বুঝিয়ে দিচ্ছেন না।

এদিকে, গত ২৪ আগস্ট ওই সম্পত্তি নিয়ে ১৪৪ ধারা জারির বিষয়েও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এর মাধ্যমে বিরোধপূর্ণ সম্পত্তি নিজের দখলে রাখার চেষ্টা করা হচ্ছে।

পরবর্তীতে গত শনিবার (২৯ আগস্ট) দ্বিতীয় পক্ষের তিন ক্রেতা বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আব্দুল মন্নান মাস্টার পুলিশ ডেকে তাদের বিরুদ্ধে অভিযোগ করেন বলে অভিযোগ রয়েছে। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় হাজির হওয়ার পরামর্শ দেয়।

পুলিশ উভয় পক্ষের দলিল, রেকর্ডসহ সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি স্থায়ীভাবে মীমাংসার উদ্যোগ নেওয়ার জন্য তাদের অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী তিন ক্রেতা ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আব্দুল মন্নান মাস্টার জমিটি জবরদখল করে রেখেছেন এবং বাকি ক্রেতাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা ও ক্রয়কৃত অংশ অনুযায়ী প্রত্যেককে তাদের জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে আব্দুল মন্নান মাস্টারের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...