শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পশ্চিম দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদগঞ্জে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা হাজীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে যুবকের এক মাসের কারাদণ্ড শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় আক্তার হোসেন মাঝির নাম কল্যাণপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন মতলব দক্ষিণে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড হাইমচরে কিশোরীকে উদ্ধার, নারী ও শিশু নির্যাতন মামলায় দুই আসামি গ্রেপ্তার

চাঁদপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

হিলশা নিউজ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এক পিস ইয়াবাসহ মো. রাসেল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানাধীন জামতলা মোড় এলাকায় নাহিদ স্টোরের সামনে সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রাসেলকে আটক করা হয়।

আটক রাসেল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের উনকিলা ইউনিয়নের জয়শ্রী (মজুমদার বাড়ি) এলাকার মো. নুর ইসলামের ছেলে।

অভিযানে তার কাছ থেকে মিথাইল অ্যামফিটামিনযুক্ত এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাসেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।

আপনার মন্তব্য প্রদান করুন...