বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী নিয়মিত অভিযানে ২২ পিস ইয়াবাসহ মো. ইব্রাহীম খলিল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মতলব দক্ষিণ থানাধীন নায়েরগাঁও পাটন গ্রামের মিয়াজী বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ইব্রাহীম খলিলের দখলীয় দক্ষিণ দুয়ারী দোতলা ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের ইউনিট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার কাছ থেকে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা কমলা বর্ণের ২২ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার ইব্রাহীম খলিল নায়েরগাঁও পাটন (মিয়াজী বাড়ি) এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...