বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাজীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে যুবকের এক মাসের কারাদণ্ড শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় আক্তার হোসেন মাঝির নাম কল্যাণপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন মতলব দক্ষিণে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড হাইমচরে কিশোরীকে উদ্ধার, নারী ও শিশু নির্যাতন মামলায় দুই আসামি গ্রেপ্তার পুরানবাজার ডিগ্রি কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন উৎসবমুখর পরিবেশে চাঁদপুর সদরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাজীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে যুবকের এক মাসের কারাদণ্ড

হিলশা নিউজ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে মো. ফরহাদ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হাজীগঞ্জ থানাধীন বকুলবাড়ী রোডে রাসেলের দোকানের সামনে পাকা সড়ক থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরহাদ হোসেন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বলাখাল (ব্যাপারী বাড়ি) এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

পরে হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা সেবনের অপরাধে ফরহাদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...