শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে উপজেলার মূলপাড়া উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহ কুফল, এর কারণে সৃষ্ট সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে গণসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল ও ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার মন্তব্য প্রদান করুন...