রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার চাঁদ্রা বাজার নূরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে এবং চাঁদ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের আয়োজনে এ মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এস এম এন জামিউল হিকমা।
এ সময় চাঁদ্রা বাজার নূরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ, চাঁদ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক, মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে নিয়মিত গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করা হয়।
চাঁদ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আনোয়ার হোসেন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...