রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের সব থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মাদকবিরোধী র্যালিতে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পরে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।
সভায় তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মাদক নির্মূলে চাঁদপুর জেলা পুলিশের চলমান কার্যক্রমের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
মাদকের বিরুদ্ধে সচেতন হই,
সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলি—
মাদকমুক্ত চাঁদপুর গড়ি।
আপনার মন্তব্য প্রদান করুন...