রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম ফরিদগঞ্জে আমনের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন, বাম্পার ফলনের আশায় চাষিরা চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু চাঁদপুরে নজরুল সংগীত প্রতিযোগিতায় মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত তিন শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা চাঁদপুরে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! দুই মাসের নাবিহানের বিদায়ে শোকাহত পরিবার চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই নতুন ঘর, দুই সন্তানকে নিয়ে দিশেহারা পপি বেগম মতলব দক্ষিণে বিদ্যালয়ে চার দিন ধরে লাইট-ফ্যান চালু, বিদ্যুৎ অপচয় ও অগ্নিকাণ্ডের ঝুঁকির অভিযোগ

কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৮৫ পিস ইয়াবা ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হযরত আলী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন গ্রামের ইসমাইল মেম্বারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হযরত আলী ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি হাতিরবন গ্রামের ইসমাইল মেম্বারের বাড়ির বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হযরত আলীর নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়।

এ সময় ঘরের পশ্চিম-দক্ষিণ পাশের কক্ষ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির সন্দেহে বিভিন্ন মুদ্রার নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার হযরত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/২৬(১) ধারায় কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলায় বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।

আপনার মন্তব্য প্রদান করুন...