মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার গোয়াইনঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার মাদকবিরোধী থিম সং, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল জব্দ চাঁদপুরে ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ২ মাসের কারাদণ্ড মুন্সিগঞ্জে নতুনগাঁও ৬০ পিস ই’য়া’বা’স’হ’গ্রেপ্তার ১ চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ রোগী সেজে চাঁদপুর চক্ষু হাসপাতালে স্বর্ণের চেইন চুরি! জনতার হাতে নারী আটক মতলব দক্ষিণে মিনি ড্রেজারে মাটি কাটার অভিযোগ

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

মোঃ আরিফুর রহমান সাগর / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী ও ৭ জন মাদকসেবীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট ২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে থানা এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী ও ৭ জন মাদকসেবীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতার ৭ জন মাদকসেবীর বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...