মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: মানিক মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহারের সন্দেহে নগদ ১৮ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) ফরিদগঞ্জ থানাধীন পশ্চিম সন্তোষপুর গ্রামের সালামত হাজী বাড়িতে মো: রাজিব হোসেনের একতলা ভবনের বসতঘরের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো: মানিক মিয়া পশ্চিম সন্তোষপুর (সালামত হাজী বাড়ী), ২ নম্বর ওয়ার্ড, ১১ নম্বর চরদুঃখী ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুরের বাসিন্দা। তার পিতার নাম মো: কালু মিয়া এবং মাতা মৃত ফাতেমা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির সন্দেহে বিভিন্ন মানের বাংলাদেশি মুদ্রায় নগদ ১৮ হাজার টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত Infinix Hot 70666 মডেলের একটি টাচ মোবাইল ও Vivo Y22s মডেলের একটি টাচ মোবাইল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/২৬(১) ধারায় ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো: সোহেল রানা।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...