বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাচারে কচুয়া থানা পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা জীবনসঙ্গী হারিয়ে নিজ বাড়ি থেকে বিদায় নিলেন দীপু মনি বিদ্যুৎ সাশ্রয়ে চাঁদপুরে কঠোর অভিযান, রাত ৮টার পর দোকান খোলা রাখায় শাস্তি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিএনপির কোনো দলীয় সমর্থন নেই চাঁদপুরে নাসির উদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ব্রেকিং নিউজ | ফরিদগঞ্জে আলোচিত ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে আটক কচুয়ায় ৮১৮ পিস ইয়াবা ও ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৫ জন আটক চাঁদপুরে এক ব্যক্তির চুল কাটার বিল আড়াই হাজার টাকা আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতে ফরিদগঞ্জে ৫ মাদক কারবারির বিভিন্ন মেয়াদে সাজা বাবার মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দীপু মনির মেয়ে

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিএনপির কোনো দলীয় সমর্থন নেই

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: / ৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির দলীয় সমর্থন নিয়ে চলমান বিভ্রান্তি ও আলোচনার অবসান ঘটাতে সংবাদ সম্মেলন করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়েছেন, ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হয়নি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্যসচিব এম এ রহিম পাটওয়ারী এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের নিজস্ব সংগঠন। এ সংগঠনের নির্বাচনে ব্যবসায়ীরাই তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করবেন। বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া বা কাউকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি।

তারা আরও বলেন, প্রার্থীদের যোগ্যতা, সততা, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার সক্ষমতা বিবেচনা করেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। বিএনপির দলীয় সমর্থন পেয়েছেন—এমন প্রচারণা চালিয়ে কোনো প্রার্থী যাতে ব্যবসায়ী ভোটারদের বিভ্রান্ত করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তাই এ নির্বাচনে ব্যবসায়ীদের মতামত ও ভোটাধিকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য ব্যবসায়ী ভোটারদের প্রতি আহ্বান জানান তারা।

বিএনপি নেতারা আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কোনো প্রার্থীকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে প্রচার করা হলে তা দলের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ পুনরায় স্পষ্ট করে বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হয়নি। ব্যবসায়ীরাই তাদের ভোটের মাধ্যমে নিজেদের নেতৃত্ব নির্বাচিত করবেন।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু পাটওয়ারী, উপজেলা বিএনপির সদস্য মমিন বেপারি, পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কিরন তালুকদার, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, মিজানুর রহমান সেলিম, বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম, মিঠু চৌধুরী,

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন খান এবং পৌরসভা ছাত্রদলের দ্বীন ইসলাম টগরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...